ভৈরবে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক  যুবক নিহত। 

  • Reporter Name
  • Update Time : ০১:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১৮২ Time View

২২ অক্টোবর,  নিজস্ব প্রতিনিধি

 ভৈরবে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক  জিসান মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক। নিহত জিসান  পৌর শহরের তাতারকান্দির কাইতার বাড়ির মৃত রোকন মিয়ার ছেলে। 

আজ বুধবার বিকাল ৪ টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড মধুমতি সিনেমা হল সংলগ্ন এলাকায় দুর্ঘটনটি ঘটেছে। 

স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মত আজ বুধবার  সকালে প্রাইভেটকারে ঢাকাগামী যাত্রী নিয়ে গন্তব্য যান। সেখান থেকে ভৈরবে ফেরার পর গাড়ির মালিকের কাছে গাড়ি ও ভাড়ার টাকা বুঝিয়ে দেন। এসময় গাড়ির মালিকের কাছ থেকে তার মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়। পথিমধ্যে ভৈরব বাসস্ট্যান্ড মধুমতি সিনেমা হল সংলগ্ন এলাকায় মালবোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে। 

নিহতের চাচাতো ভাই রাজু মিয়া বলেন, হঠাৎ একজন ফোন করে জানালো আমার ভাই নাকি ট্রাকের নিচে পড়েছে। খবর পেয়ে দ্রুত হাসপাতালে গিয়ে ভাইকে মৃত দেখতে পায়। 

এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, বিকালে ট্রাকের চাকার নিচে পড়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এই ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক  যুবক নিহত। 

Update Time : ০১:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫