ভৈরবে এক রাতে ৩ কৃষকের গোয়াল থেকে তালা ভেঙে ৫ গরু নিয়ে গেছে চোরচক্র। 

  • Reporter Name
  • Update Time : ১২:০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ১৬০ Time View

  ২১ অক্টোবর,  জনপদ  প্রতিনিধি

 ভৈরবে এক রাতে ৩ কৃষকের গোয়াল থেকে তালা ভেঙে ৫ গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা।  

গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। 

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ার পর সবাই যখন ঘুমিয়ে যায়। ঠিক সেই সময়ে একটি চোর  চক্র কালিকাপ্রসাদ দক্ষিণ পাড়া সুবেদ আলী ঘাট এলাকায় রাত ২টা দিকে একই পাড়ার তিন কৃষকের গোয়াল ঘরের শিকলের তালা ভেঙে ৫টি গরু চুরি করে নিয়ে যায় দৃবৃত্তরা। পরবর্তীতে বাহিরে শব্দ শুনে কৃষকরা ঘুম ভেঙে তাদের গোয়াল ঘরে গিয়ে দেখে শিকলের তালা ভেঙে তাদের গোয়াল ঘরে গরু নেই।

এসময় কৃষক মুর্শেদ মিয়ার ২টি গাভী ও ১টি বাছুর গরুসহ মোট ৫  টি গরু নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।  তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও গরুর সন্ধান মিলেনি। 

তবে কৃষকদের ধারণা এলাকার একটি চোর চক্র   এই চুরির সাথে জড়িত রয়েছে। তা না হলে এক রাতে এক সাথে একই পাড়ার ৫ টি গরু গোয়াল ঘরের তালা ভেঙে নিয়ে যাওয়া সম্ভব না। এর আগে এক মাস পূর্বে কালিকাপ্রসাদ এলাকার দক্ষিণপাড়ার গুদারাঘাট এলাকা উসমান মিয়ার ২ টি, ফারুক মিয়ার ১টি ও জুম্মান মিয়ার ২টি গরু চুরি হয়েছে বলে এলাকাবাসী জানায়। 

কৃষক মুর্শেদ বলেন, চোর চক্র আমার গরুগুলি চুরি করে আমাকে নিস্বঃ করে দিয়েছে। আমি এখন কি করব, কিভাবে সংসার চলবে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে এক রাতে ৩ কৃষকের গোয়াল থেকে তালা ভেঙে ৫ গরু নিয়ে গেছে চোরচক্র। 

Update Time : ১২:০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫