ভৈরবে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার।।

  • Reporter Name
  • Update Time : ০১:৩৮:০১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৭৭ Time View

৬ অক্টোবর, নিজস্ব  প্রতিনিধি

 ভৈরবে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে রাসেল মিয়া নামের ওই  যুবকের লাশটি  পৌর শহরে আমলা পাড়া ওয়াবদার মোড় এলাকা থেকে  উদ্ধার করা হয়।  সে আমলা পাড়া এলাকার ভোলা মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল মিয়া একজন অটো রিকশা চালক ছিলেন। সে দীর্ঘদিন যাবত মানুষিক রোগে ভুগছে। অস্বাভাবিক আচরণের কারণে ১ বছর আগে ১ মাস বয়সি কন্যা সন্তান নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি কুমিল্লায় চলে যান। এর পর থেকে তার মানুষিক রোগ আরো বেড়ে যায়। ধীরে ধীরে রাসেল মাদকাসক্ত হয়ে পড়ে। পরিবারের সদস্য বলেন  গতকাল রোববার  রাতে না খেয়েই সে নিজ ঘরে শুইতে যায়। ছোট ভাই দুপুর ১২ টায় তাকে  ডাকতে গিয়ে দেখে রাসেল নিজ ঘরের সিলিং ফ্যানে ঝুলে আছে। পরে থানা পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে। 

নিহতের স্বজন শাহদাত হোসেন বলেন, রাসেলদের চার ভাই। সে ভাইদের মধ্যে তৃতীয়। ছেলেটি অনেক ভাল ছিল। তবে তার অস্বাভাবিক আচরণ ও মাদকের সাথে জড়িত ছিল বলে বাবা-মা তাকে দুইবার  জেলেও রেখে এনেছে। তবে সঠিক চিকিৎসা পেলে ছেলেটিকে ভাল করা যেতো। পাগলামির জন্য বউ ছেড়ে গেছে। কিন্তু ছেলেটি বিয়ের আগে সুস্থ ছিল।

ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার।।

Update Time : ০১:৩৮:০১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫