ভৈরবে ইয়াবা হেরোইনসহ মামা ভাগনী আটক। জেল জরিমানা। 

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১১২ Time View

১৮ জুলাই, নিজস্ব  প্রতিনিধি

 ভৈরবে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও নগদ টাকাসহ মামা ভাগনীকে আটক করেছে। আজ সন্ধা সাড়ে সাতটার সময় শহরের নিউটাউন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অটককৃতরা হলো নিউটাউন এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে সোহেল মিয়া ও সিজন মিয়ার স্ত্রী হাসি আক্তার মীম। আটককৃতরা সম্পর্কে মামা ভাগিনী হন।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার সময় পৌর শহরের নিউটাউন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন এর নেতৃত্বে উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, র‌্যাব ও পুলিশের সহযোগিতায় টাস্ক ফোর্সের অভিযান চালানো হয়। অভিযানে হাসি আক্তারের বসত ঘরে তল্লাশি চালিয়ে ১৭১ পিস ইয়াবা ও ১৭ পুড়িয়া হিরোইন ও মাদক বিক্রির ৬৩ হাজার ৬শত টাকা জব্দ করে। অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পরিদর্শক মাসুদুর রহমান, সহকারী পরিদর্শক  মো. সাইফুল ইসলাম তালুকদার, র‌্যাবের ডি এ ডি রাম কৃষ্ণ সাহা ও পুলিশের সদস্যরা। আটককৃতদের প্রত্যাককে ১ বছর করে কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অনাদায়ে তাদেরকে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শবনম সারমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে ইয়াবা হেরোইনসহ মামা ভাগনী আটক। জেল জরিমানা। 

Update Time : ০৮:৫৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫