১১ জুন, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে নানা বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের চেষ্টার শিকার হয় ৫ বছরের শিশু। এ ঘটনার অভিযোগে অপরাধী যুবক জিহান মিয়া (১৯)কে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক এলাকার দানিস বেপারির বাড়ির মৃত শাহজাহান মিয়ার ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত জিহানকে আজ বুধবার সকালে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটি নানার বাড়ি ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় । মায়ের সঙ্গে শিশুটি দুই মাস আগে নানার বাড়ী বেড়াতে আসে। ঈদ উপলক্ষে শিশুটি মায়ের সাথে খালার বাসায় বেড়াতে যায়। বাসাটি তিন তলা ভবন। শিশুটি অন্যান্য শিশুদের নিয়ে বিকালে ওই ভবনের ছাদে খেলতে যায়। এসময় বখাটে জিহাদ শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। ঘটনাটি খালা দেখে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এব্যাপারে শিশুটির বাবা বলেন, ঘটনায় আমি থানায় মামলা করেছি। বখাটে জিহাদের বিচার দাবি করছি।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি বলেন, খবর পেয়ে থানা পুলিশ রাতেই জিহানকে গ্রেপ্তার করে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষারর জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।
Reporter Name 









