২৩ এপ্রিল, নিজস্ব প্রতিনিধি:
ভৈরবে রেলওয়ে স্টেশন ও কবরস্থান এলাকায় ছিনতাই ও দস্যুতার প্রস্তুতি কালে অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী রাকিব উল্লাহ হৃদয় (২৯) কে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। আটকৃত যুবক কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামের অলিউল্লাহ মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার গভীররাতে রেলওয়ে স্টেশন রোড থেকে তাকে গ্রেফতার করে।
আজ বুধবার সকালে কিশোরগঞ্জ আদালতে তাকে চালান দেয়া হয়।
জানা যায়, ভৈরবের চিহ্নিত ছিনতাই স্পট রেলস্টেশন রোড এলাকা। ইতিমধ্যে এই রোডে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। যাত্রী ও জনসাধারণের একাধিক অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রেলস্টেশন রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় মধ্যরাতে রাকিবকে ধারালো অস্ত্র সুইস গিয়ারসহ হাতেনাতে আটক করে রেল পুলিশ।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, বিশেষ অভিযান পরিচালনা করে রেলস্টেশন রোডে ছিনতাই ও দস্যুতা করার প্রস্তুতকালে অত্যাধুনিক চাকুসহ রাকিবকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করে। তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
Reporter Name 









