১১ এপ্রিল, নিজস্ব প্রতিনিধি।।
ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করে দুই ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুম্মা নামায শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে দলবেঁধে মানুষ মিছিল নিয়ে ভৈরব দুর্জয় মোড় এলাকায় সমাবেত হয়।
সমাবেশ শেষে দুর্জয় মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আল মামুন, ভৈরব চেম্বার অব কমার্স সহ – সভাপতি জাহিদুল হক জাবেদ, সমাজসেবক মোবারক হোসেন, কমলপুর মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা হাফিজুল ইসলাম কাসিমী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রুবেল হোসেন, জাহিদুল ইসলাম প্রমূখ।
ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ ও এর বিচার দাবি করেন সমাবেশে বক্তরা বলেন, ইসরায়েলের হামলার কারণে আজ গোটা গাজা কবরস্থানে পরিণত হয়েছে। লাখ লাখ নিরীহ নারী-পুরুষ-শিশুকে হত্যা করা হয়েছে। তারা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। সারা বিশ্বে ক্ষমতাশালী মুসলিম দেশগুলি কোন প্রতিবাদ করছেন না। কি কারণে তারা চুপ রয়েছে আমরা মুসলমানরা তাদের কাছে জানতে চাই। এছাড়া বাংলাদেশে ইসরায়েলের সকল পণ্য বর্জনের দাবি তুলেন। বক্তরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের নিকট দাবি জানান তিনি বিশ্ব নেতাদের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। সেজন্যই তিনি যেন বিশ্বের সকল মুসলিম নেতাদের নিয়ে একত্রিত হয়ে গাজায় নির্বিচারে হত্যা ও হামলা বন্ধে উদ্যেগ গ্রহণ করেন। এছাড়া বাংলাদেশে সকল ইসরাইলি পণ্য বন্ধের দাবি করেন তারা।
Reporter Name 









