৫ এপ্রিল, নিজস্ব প্রতিনিধি:
ভৈরবে স্বামী-স্ত্রীকে মাদকের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে থানার পুলিশের এসআই আল-মামুনকে ক্লোজড করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পুলিশ সুপার তাকে ক্লোজড করার নির্দেশ দেন। এতথ্য নির্শ্বিত করেছেন থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী । তাকে ক্লোজড করার পর আজ শনিবার তাকে থানা থেকে রিলিজ দেয়া হয়।
জানা গেছে, গত ৮ মার্চ রাতে পঞ্চবটি এলাকার মাদক ব্যবসায়ী আকবর আলীর ঘর থেকে পরিত্যাক্ত অবস্থায় এসআই শ্যামল ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় আকবর আলীর নামে মামলা না দিয়ে তার ছোট ভাই মোহাম্মদ আলী ও তার স্ত্রী স্মৃতি বেগমের নামে মামলা দেয় এসআই শ্যামল। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই আল-মামুনকে দায়িত্ব দেয়া হয়। তারপর ১১ মার্চ আল- মামুন মামলাটি তদন্ত করতে গিয়ে মিথ্যা আসামী মোহাম্মদ আলীর কাছে টাকা দাবি করলে তিনি বলেন মাদকের বিষয় আমি জানিনা। এসময় তাকে গ্রেফতারের ভয় দেখিয়ে ১৫ হাজার টাকা ঘূষ আদায় করেন এসআই আল- মামুন।
পরে বিষয়টি নিয়ে ভূক্তভূগি গতকাল শুক্রবার ভৈরবের বাসস্ট্যান্ড এলাকায় এক সংবাদ সন্মেলন করলে তা ফেসবুকে প্রকাশ হয়। পরে পুলিশ সুপার ফেসবুকের ভিডিও দেখে তাকে শুক্রবার সন্ধ্যায় ক্লোজড করেন।
এ বিষয়ে এস আই আল মামুন অভিযোগ অস্বীকার করে বলেন মাদকের মামলার বাদী এসআই শ্যামল। আমি ঘটনাটি তদন্ত করতে ঘটনাস্থলে গেলে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সন্মেলন করেন।
এব্যাপারে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরি তাকে ক্লোজড করার কথা স্বীকার করেন। তিনি বলেন কোন পুলিশ অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবেনা। তার ঘটনাটি তদন্ত করার পর প্রমান হলে তার বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
Reporter Name 









