২৩ মার্চ, নিজস্ব প্রতিনিধি:
ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৩৫) নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
গতকাল শনিবার গভীর রাতে উপজেলার শ্রীনগর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে প্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার শ্রীনগর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘ দিন ধরে শারীরিক সম্পর্ক করে আসছে জাকির হোসেন। পরে বিষয়টি জানাজানি হলে বিয়ের জন্য চাপ দেয় ভুক্তভোগী নারী। এতে অভিযুক্ত জাকির হোসেন বিয়ে করতে অস্বীকৃতি জানালে শনিবার দুপুরে বিষপানে আত্মহত্যার চেষ্টাও করে ওই নারী। পরে আহত স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করলে রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, প্রবাসীর স্ত্রী ৫ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে তাকে কিশোরগঞ্জ জেলা আদালতের পাঠানো হয়েছে বলে তিনি জানান।
Reporter Name 









