ভৈরবে ৫ হাজার ৭ শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব।

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ১০৪ Time View

২১ মার্চ, নিজস্ব প্রতিনিধি:

ভৈরবে ৫ হাজার ৭ শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটাল মোড়ে একটি মাইক্রোবাস তল্লাশি করে এদুজন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের ব্যাগে উল্লেখিত ইয়াবা পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হলো নরসিংদি সদরের নাগরিয়াকান্দি এলাকার মৃত আলী নিয়াজের মেয়ে মিনারা বেগম (৬৪) ও ব্রাক্ষণবাড়ীয়ার বিজয়নগর থানার শিশাউড়া গ্রামের আমির হোসেনের ছেলে আবুল বাশার (২৫)। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা র‍্যাব জানায়। ঘটনার সময় মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।   এই ঘটনায় আজ শুক্রবার সকালে র‍্যাব বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা করে। গ্রেফতারকৃত দুজনকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানায়। 

ভৈরব র‍্যাব -১৪ ক্যাম্পের কমান্ডার পুলিশের এএসপি মোঃ নোমান আহমেদ শুক্রবার সকালে  এক প্রেস ব্রেফিংএ জানান, বৃহস্পতিবার রাতে র‍্যাবের একটি অভিযানিক দল শহরের নাটাল মোড়ে ঢাকা- সিলেট মহাসড়কে ব্রাক্ষণবাড়ীয়া- ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে ৫ হাজার ৭ শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় মাইক্রোবাসটি জব্দ করা হয়।  এঘটনায় ভৈরব থানায় একটি মামলা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে ৫ হাজার ৭ শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব।

Update Time : ০৯:৩৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫