২২ জানুয়ারি, নিজস্ব প্রতিনিধি:
ভৈরব রেলস্টেশনে স্বর্না আক্তার নামে এক মহিলার গলা থেকে ১ টি স্বর্ণের চেইন ছিনতায়ের অভিযোগে ৩ নারীকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। আটককৃতরা হলো আমেনা বেগম(৩২), খাদিজা আক্তার সাথি(৩৫) ও সালমা বেগম (৬০)। আটককৃতরা সবাই হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ধইলাখাল গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী নারী স্বর্ণা নরসিংদী জেলার মনোহরদী থানার আকানগর গ্রামের ফাহমুদ্দিন ইসলাম রিফাত মিয়ার স্ত্রী।
ভুক্তভোগী স্বর্না আক্তার জানায়, আমি এবং আমার মা-বাবা ও স্বামীসহ চট্টগ্রাম থেকে আজ বুধবার ভোরে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভৈরবের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি আজ বুধবার সকাল ১১ টায় ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছলে ট্রেন থেকে নামার সময় ধৃত আসামীরা পরস্পর যোগ সাজশে সুকৌশলে আমার গলা থেকে ১টি স্বর্ণের চেইন ছিড়ে নিয়ে যায়। ঘটনার টের পেয়ে আমি চিৎকার শুরু করলে প্লাটফর্মে থাকা লোকজন ও দায়িত্বরত পুলিশ এসে চেইনসহ অভিযুক্তদের গ্রেফতার করে।
এবিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সাইদ আহমেদ, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রেন যাত্রীর গলা থেকে তিন মহিলা ছিনতাইকারী স্বর্নের চেইন নিয়ে পালানোর সময় রেলস্টেশনের যাত্রীরা তাদেরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। ঘটনায় ভূক্তভূগি থানায় অভিযোগ দিয়েছে।
Reporter Name 









