ভৈরবে ট্রেন থেকে পড়ে  মেঘনা নদীতে নিখোঁজ যুবকের লাশ দুদিন পর  উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ১৮৭ Time View

২ জুন, নিজস্ব প্রতিনিধি:

ভৈরবে ট্রেন থেকে পড়ে মেঘনা নদীতে নিখোঁজ সোহেল তানভির (২১)  এর লাশ দুদিন পর  উদ্ধার করেছে নৌ- পুলিশ। আজ রোববার দুপুরে নরসিংদির রায়পুরা থানা এলাকার বেগমাবাদ এলাকা থেকে  পুলিশ মেঘনা নদী থেকে তার লাশটি উদ্ধার করে। পরে পুলিশ লাশটি নিহতের বাবা আমীর উদ্দিন মেরাজের নিকট বুঝিয়ে দিয়েছে বলে স্বজনরা জানায়। ব্রাক্ষণবাড়ীয়ার আখাউড়া এলাকার দেবগ্রামে নিহত সোহেলের বাড়ী। 

গত শুক্রবার সোহেল তানভির মালশিয়া যাবার কথা ছিল। কিন্ত সেদিন তার বিমানের ফ্লাইট বাতিল হওয়ার বাবার সাথে বিকেলে উপকুল এক্সপ্রেস ট্রেনে বাড়ী ফেরার সময় ভৈরব মেঘনা রেলওয়ে সেতুতে ট্রেনটি পৌঁছলে ট্রেনের দরজা থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হয় এই যুবক। নৌ- পুলিশ ও ফায়ার কর্মীরা নদীতে দুইদিন খোঁজাখোঁজির পর ভৈরব থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে রায়পুরার বেগমাবাদ এলাকা সংলগ্ন থেকে তার লাশটি   ভাসমান অবস্থায় পাওয়া গেলে পুলিশ  উদ্ধার করে। 

ভৈরব নৌ- থানার ইনচার্জ পুলিশের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান জানান, ঘটনার দুদিন পর ভৈরবের অদূরে রায়পুরার বেগমাবাদ এলাকার নিকটে নদী থেকে তার লাশটি উদ্ধার করে রায়পুরা থানা পুলিশ। পরে রোববার বিকেল সাড়ে তিনটায় নিহতের লাশটি স্বজনদেরকে বুঝিয়ে দেয়া হয়। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে ট্রেন থেকে পড়ে  মেঘনা নদীতে নিখোঁজ যুবকের লাশ দুদিন পর  উদ্ধার

Update Time : ১২:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪