কোন অবস্থাতেই মব সৃষ্টি করে অযথা নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা করে হয়রানী করা যাবেনা, অন্যায় অপরাধ দুর্নীতিবাজদের  বিচার করতে হবে

  • Reporter Name
  • Update Time : ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫৪ Time View

ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলম

২৭ ফেব্রুয়ারি, নিজস্ব  প্রতিনিধি

কোন অবস্থাতেই মব সৃষ্টি করে অযথা নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা করে হয়রানী করা যাবেনা। যারা বিগত দিনে অন্যায় অপরাধ দুর্নীতি লুটপাট করেছে তাদের বিচার করতে হবে। দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড করা যাবেনা, যদি কেউ করে তাদেরকে ছাড় দেয়া হবেনা। সমাজ থেকে মাদক, ছিনতাইসহ নানা অপরাধ নির্মুল করে আইনশৃংখলার উন্নতি করাই হবে আমাদের কাজ। বিগত সরকারের আমলে যা হয়েছে সেটা আর করতে দেয়া যাবেনা। বানিজ্য, শিল্প, পাট ও বস্ত্র  প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম আজ শুক্রবার সকালে ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশীদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার  এ এইচ এম আজিমুল হক, ভৈরব সার্কেলের পুলিশের  এ এস পি ফয়জুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি শাহিন, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান প্রমূখ। 

প্রধান অতিথি মোঃ শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশে ফ্যামেলী কার্ড দেয়ার পাইলট প্রকল্প হিসেবে ১৪ টি উপজেলায় চালু হবে, এতে ভৈরব উপজেলাকে অন্তভূক্ত করা হয়েছে। দেশের কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋন সুদসহ মওকুফের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রীসভার সভায়। সামনের দিনগুলিতে আইনশৃংখলার উন্নতিসহ দেশের উন্নয়নে সরকার কাজ করবে। দলের নাম ভাঙ্গিয়ে কেউ অন্যায় অপরাধ করলে আমি ছাড় দিবনা। ভৈরবের স্বাস্থ্য, শিক্ষা, মেঘনার বাঁধ, রাস্তাঘাট, শহরকে আধুনিকায়তন করার জন্য ইতিমধ্যই কাজ শুরু করেছেন বলে তিনি জানান। দ্রব্যমূল্যের বাজার দর স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করেন,  রমজান মাসে অতিমুনাফা না করতে নির্দেশ দেন তিনি। 

পরে তিনি দুপুর ২ টায় ভৈরবের গোপাল জিওর মন্দিরে গিয়ে হিন্দুসমাজের সাথে মতবিনিময় করেন। তারপর দ্রব্যমূল্যের বাজার পরিদর্শন করতে ভৈরব বাজারের কয়েকটি দোকান পরিদর্শন করেন। এরপর তিনি বিকেল তিনটায় স্থানীয় বাসস্ট্যান্ডে  উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। সন্ধ্যায় পৌর শহরের চন্ডিবের এলাকায় জোবাইদা ওয়াজির ইতিমখানায় শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে ইফতার করে তার দিনের কর্মসূচী শেষ করেন। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কোন অবস্থাতেই মব সৃষ্টি করে অযথা নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা করে হয়রানী করা যাবেনা, অন্যায় অপরাধ দুর্নীতিবাজদের  বিচার করতে হবে

Update Time : ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬