ভৈরবে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান  তারেক রহমান। দলীয়ভাবে চলছে ব্যাপক প্রস্ততি।  

  • Reporter Name
  • Update Time : ০১:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৪৩ Time View

১৩ জানুয়ারি, নিজস্ব    প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন। সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ভৈরবে এক জনসভা করবেন দলীয় সূত্র জানায়। 

জনসভাকে কেন্দ্র করে  ভৈরব পৌর স্টেডিয়ামে তারেক রহমানের নির্বাচনী প্রচারণাকেন্দ্রিক এই জনসভায় স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারম্যান  তারেক রহমানের নিরাপত্তা বাহিনীর সিএসএফ কর্মকর্তা মো.আক্তারুজ্জামান নেতৃত্বে একটি টিম সম্ভাব্য সভাস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ – ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল আলম। এছাড়া বিকাল ৪টায় ভৈরব উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা  বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

এ বিষয়ে কিশোরগঞ্জ -৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল আলম জানান, ২১ জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছানোর পরের দিন ২২ জানুয়ারি মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় তিনি সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, কিশোরগঞ্জের ভৈরবের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপির মনোনীত প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

তিনি আরো জানান, ভৈরবে তারেক রহমানের আগমন উপলক্ষে কিশোরগঞ্জ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো প্রস্তুতি শুরু করেছে।

বিএনপির চেয়ারম্যান  তারেক রহমানের নিরাপত্তা বাহিনীর সিএসএফ কর্মকর্তা মো.আক্তারুজ্জামান জানান, সিলেটে মাজার জিয়ারত শেষে ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম প্রচারণায় কিশোরগঞ্জের ভৈরবের সম্ভাব্য জনসভার স্থান পরিদর্শন করেছি। এই ভেন্যুটা আমাদের চেয়ারম্যান মহোদয়ের বহর আসা যাওয়ার কতটুকু নিরাপদ  সেসব বিষয়ে জানতেই আমরা এসেছি। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান  তারেক রহমান। দলীয়ভাবে চলছে ব্যাপক প্রস্ততি।  

Update Time : ০১:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬