৮ জানুয়ারি, নিজস্ব প্রতিনিধি
ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ৪ ঘণ্টা পরিত্যক্ত অবস্থা পরে থাকার পর তিন বস্তা ভারতীয় প্যান্ট ও ব্লেজারের কাপড় উদ্ধার করলো রেলওয়ে পুলিশ।
বুধবার রাত পৌনে ৯ টায় ভৈরব স্টেশনের ১নং প্লাটফর্মে এই ঘটনাটি ঘটে।
জানা যায়,বিকালে পৌনে ৫ টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্নফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে একটি অসাধু চক্র সীমান্তবর্তী এলাকা থেকে স্টেশনের প্লাটফর্মে নামান। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে চক্রটি স্টেশন থেকে শটকে পড়ে। এরপর থেকেই স্টেশনের ১নং প্লাটফর্মে দীর্ঘ ৪ ঘন্টা পড়ে থাকার পর রাত পৌনে ৯ টার দিকে রেলওয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৩ বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত ৩ বস্তা থেকে ৯০ প্যাকেট রোল ভারতীয় প্যান্ট ও ব্লেজারের কাপড় জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় মালের আনুমারিক মূল্য ১৫/২০ লাখ টাকা হতে পারে বলে পুলিশ জানায়।
এবিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মে পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা ভারতীয় প্যান্ট ও ব্রেজারের কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ করার পর থানায় একটি মামলা হয়েছে।
Reporter Name 









