৩০:ডিসেম্বর, ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাদিয়া রহমান নিথি এবারের মাস্টার্স পরীক্ষায় আই আর ( আন্তর্জাতিক সম্পর্ক) বিভাগে সিজিপিএ ৩.৮৪ নাম্বার পেয়ে মেধা তালিকায় ( ফাস্টক্লাশ) তৃতীয় স্থান অধিকার করেছে। আজ তার পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে খবরটি জানা যায়। শহরের ভৈরবপুর এলাকার মুজিবুর রহমানের কন্যা শিক্ষার্থী সাদিয়া। এছাড়া ভৈরবের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান ফারুকের ভাতিজি সে।
এখানে উল্লেখ্য শিক্ষার্থী সাদিয়া এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ এবং এইসএসসি পরীক্ষায় এ+ পেয়েছিল। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পরীক্ষায় সে ফাস্টক্লাশ পেয়ে উত্তীর্ন হয়েছিল। ছোটবেলা থেকে সাদিয়া একজন মেধাবি শিক্ষার্থী ছিল। ভবিষ্যত জীবন গড়তে সে সকলের নিকট দোয়া প্রার্থী।
Reporter Name 









