• Reporter Name
  • Update Time : ০২:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ৬৭ Time View

 ২০ ডিসেম্বর,   ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

 ভৈরবে আজমত আলী (৪৬) নামের এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন মজুবন গ্রামের বাসিন্দা ইসরাফিল মিয়ার ছেলে। 

আজ শনিবার সকালে ভৈরব বাজার টিনপট্রি  নৌকাঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, সকালের দিকে ভৈরব বাজার টিনপট্রি  নৌকা ঘাট এলাকার মেঘনা নদীর পাড়ে রক্তাক্ত একজনের মরদেহ দেখতে পেয়ে ভৈরব নৌপুলিশ থানাকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে তার সাথে থাকা মদ্য পানের একটি লাইন্সেসের তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় সনাক্ত করে পুলিশ। পরর্বতীতে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। 

এবিষয়ে ভৈরব নৌপুলিশ থানার  ইনচার্জ  মো.রাশেদুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ভৈরব বাজার মেঘনা নদীর পাড়ে ইটের তৈরি পাঠাতনের উপর থেকে রক্তাক্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতে চিহৃ রয়েছে। পরবর্তীতে তার পকেটে থাকা একটি মদের লাইন্সেসের তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় সনাক্ত করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Update Time : ০২:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫