ভৈরব উপজেলা যুবদল সাধারণ সম্পাদক আল মামুনের বহিষ্কারাদেশ দেড় বছর পর  প্রত্যাহার।

  • Reporter Name
  • Update Time : ১২:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১৯১ Time View

২৭ নভেম্বর,  নিজস্ব  প্রতিনিধি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী  ভৈরব উপজেলা যুবদল এর  সাধারণ সম্পাদক আল মামুনের দীর্ঘ  বহিষ্কারাদেশ এক বছর ৪ মাস পর  প্রত্যাহার করেছে বিএনপি।

সোমবার (২৪ নভেম্বর) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য আজ বৃহস্পতিবার সকালে জানানো হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবিষয়টি আজ নিশ্বিত করেন গণমাধ্যম কর্মীদের। 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

তারা বলেছেন, এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে ভৈরে উপজেলা যুবদলসহ বিএনপির সকল অঙ্গসংগঠন আরো গতিশীল হবে। কিশোরগঞ্জ -৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শরীফুল আলমের বলিষ্ঠ নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

এবিষয়ে ভৈরব উপজেলা যুবদল সাধারণ সম্পাদক আল মামুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, দীর্ঘ ১৬ মাস পর ‘বহিষ্কারাদেশ প্রত্যাহারে চিঠিটি আজ বৃহস্পতিবার হাতে  পেয়েছি। উপজেলা যুবদলকে সুসংগঠিত করতে তৃণমুল নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাব। তাছাড়া আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শরীফুল আলমকে বিপুল ভোটে জয়ী করতে যুবদল অগ্রনী ভুমিকা পালন করবে বলে তিনি জানান। 

উল্লেখ্য, ২০২৪ সালে ৫ জুন অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভৈরব উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আল মামুন চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন ৷ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২০২৪ সালের ২২ মে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়েছিলো। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরব উপজেলা যুবদল সাধারণ সম্পাদক আল মামুনের বহিষ্কারাদেশ দেড় বছর পর  প্রত্যাহার।

Update Time : ১২:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫