ভৈরবে প্রবাসীর বসতবাড়ির ঘরে দুধর্ষ চুরি। আলমারিতে থাকা  স্বর্ণাংলকার, নগদ  টাকা,  এফডিআরসহ মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ।

  • Reporter Name
  • Update Time : ১১:৫৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ২৯১ Time View

৭ নভেম্বর,  নিজস্ব  প্রতিনিধি

 ভৈরবে প্রবাসীর বসতবাড়ির কেচি গেইটের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারিতে থাকা ১০ ভরি স্বর্ণসহ নগদ ১ লাখ টাকা, ব্যাংকের  ৩৭ লাখ টাকার এফডিআর,  চেক বই ও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সাদেকপুর গ্রামের দক্ষিণ পূর্বপাড়ার চৌধুরী বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। 

পরিবারের অভিযোগ , গতকাল বৃহস্পতিবার রাতে যেকোন সময়ে ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামের দক্ষিণ পূর্বপাড়া চৌধুরী বাড়ির মৃত মঞ্জু মিয়ার ছেলে ক্রোয়েশিয়া প্রবাসী মাসুম মিয়ার স্ত্রী বাড়িতে না থাকায় বসতবাড়ির কেচি গেউটের তালা ভেঙে ঘরের ভিতরে স্ট্রিলের আলমারিতে থাকা ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা, ৩৭ লাখ টাকার ব্যাংকের এফডিআর, চেক বইসহ ঘরের মূল্যবান কাপড় ও জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। 

ভুক্তভোগী ক্রোয়েশিয়া প্রবাসীর স্ত্রী তামান্না বলেন, গতকাল বৃহস্পতিবার আমি বাবার বাড়িতে বেড়াতে গেলে সেই সুবাধে ফাঁকা বাড়িতে লোক না থাকায় একটি চক্র রাতের বেলায় বাড়ির মেইন কেচি গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারপর ঘরের স্টিলের আলমারির তালা ভেঙে এসব চুরি হয়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা জানিনা। আমি ঘটনাটি পুলিশকে অবহিত করেছি। এবিষয়ে থানায় অভিযোগ দিব। 

এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, প্রবাসীর বাড়িতে চুরির ঘটনাটি জেনেছি। এই বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে প্রবাসীর বসতবাড়ির ঘরে দুধর্ষ চুরি। আলমারিতে থাকা  স্বর্ণাংলকার, নগদ  টাকা,  এফডিআরসহ মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ।

Update Time : ১১:৫৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫