ভৈরবে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো পুলিশ সদস্য নাজমুল

  • Reporter Name
  • Update Time : ০৭:০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৮৭ Time View

২২ অক্টোবর,  নিজস্ব  প্রতিনিধি

 ভৈরবে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো পুলিশ সদস্য নাজমুল (২৮)। 

সে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরমান্দার কান্দি এলাকার রাজু মিয়ার ছেলে। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এই দুর্ঘটনায় এই ঘটনাটি ঘটেছে। 

টাঙ্গাইল জেলার গোড়াই থানা হাইওয়ে থেকে ২০২৪ সালের ৪ অক্টোবর ভৈরব থানায় যোগ দেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে। 

জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ভৈরব হাইওয়ে থানার এএসআই বিল্লাল হোসেন, নাজমুল, আনিসুর রহমান, শাহ আহসান হাবিবসহ রাত্রীকালীন জরুরী ডিউটি চলাকালীন ভৈরব থানাধীন কালিকা প্রসাদ বাজারের দক্ষিণ পাশে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভৈরব গামী লেনের পাশে দাঁড়িয়ে ঢাকা মেট্রো ড-১২-৫৮১৫ ট্রাকের চালকের সাথে কথা বলার সময় ভৈরবগামী দ্রুত বেপরোয়া গতিতে অজ্ঞাতনামা একটি ট্রাক এসে পুলিশ পিকআপ ভ্যানের ডানপাশে সজরে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি বাম পাশে নিচে পড়ে যায়। এসময় গাড়ির সাথে ধাক্কা খেয়ে পুলিশ সদস্য নাজমুল মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাহাবুর রহমান জানান, গতকাল রাতে কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে জরুরি ডিউটি চলাকালীন সময়ে বেপরোয়া একটি অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নাজমুল গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো পুলিশ সদস্য নাজমুল

Update Time : ০৭:০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫