২১ অক্টোবর, নিজস্ব প্রতিনিধিঃ
ভৈরবে ৫ হাজার ৮ শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে Rab সদস্যরা। এসময় মাদক পরিবহন করা একটি সাদা মাইক্রোবাস জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের মূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা বলে জানায় Rab সদস্যরা। আজ মঙ্গলবার দুপুর একটার দিকে ভৈরব শহরের নাটাল মোড় এলাকায় ঢাকা-সিলেট মহা সড়কে এক অভিযান চালিয়ে মাইক্রোবাসটি তল্লাশী এসব মাদক পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হলো মোঃ মিজানুর রহমান (৩১) ও রতন বর্মন (২৬)। দুজনের বাড়ী সুনামগঞ্জ এলাকায়।
ভৈরব Rab ক্যাম্পের কমান্ডার মুহিত কবির এক প্রেস ব্রেফিংএ আজ মঙ্গলবার দুপুর দুইটায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর একটায় ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল মোড়ে ঢাকাগামী মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশী করে এসব ইয়াবা মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা। এসময় মাদক বিক্রির ১০ হাজার ৮৩০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এব্যাপারে ভৈরব থানায় একটি মামলা করা হবে এবং দুই আসামীসহ মাইক্রোবাসটি পুলিশের নিকট হস্তান্তর করার প্রস্ততি চলছে বলে জানান তিনি।
Reporter Name 









