১৩ অক্টোবর, নিজস্ব প্রতিনিধি
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভৈরব উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত অরাজনৈতিক ও সহযোগিতামূলক সংগঠন ‘পাবলিকিয়ান্স ফোরাম অব ভৈরব ‘ ( পিএফবি) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। গতকাল রোববার রাতে ভৈরব শহরের নতুন অফিসে সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষনা করা হয়ে। এতে সভাপতি পদে নির্বাচিত হয় মোঃ রাজিব মিয়া ( চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়) ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয় বি এম রাফিউল ( ঢাকা বিশ্ববিদ্যালয়)।
সংগঠনটির ৪৫ সদস্যবিশিষ্ট কমিটিতে অন্যান্য পদে যারা নির্বাচিত হয় তারা হলো সহ-সভাপতি – রাসেল আহমেদ তন্ময় ও আরমান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আনা কারেনিনা ও জিহাদুর রহমান প্রাচীর, সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক লামিয়া আক্তার মুন্নি, অর্থ সম্পাদক ফজলে রাব্বি, সহ-অর্থ সম্পাদক তাইবুর রহমান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌজিবুর রহমান তিতন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবুল সায়েম, দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন তুহিন, সহ- দপ্তর সম্পাদক মোঃ রাতুল মিয়া। এছাড়া কমিটিতে আরও অন্যান্য পদে ছাত্রগন রয়েছে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে প্রেরণা নিয়ে সংগঠনটি ভৈরবের শিক্ষার্থীদের মধ্য ভ্রাতৃত্ববোধ তৈরি, শিক্ষামূলক ও কল্যাণ কর্মকান্ড পরিচালনা এবং উচ্চশিক্ষার আলো সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে তারা কাজ করে যাবে।
Reporter Name 









