১২ অক্টোবর, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা
গতকাল শনিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, নিরাপদ খাদ্য আদালতের অভিযানে ভৈরব উপজেলার আকবরনগরে রাজধানী বেকারিকে কেক তৈরিতে পচা ডিম, অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কীকরণ ব্যতীত খাদ্য উৎপাদনের দায়ে ২ লাখ টাকা, কমলপুর এলাকার ইদ্রিস আলীকে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে ২ লাখ টাকা, একই এলাকায় বন্ধন বেকারিকে নিবন্ধন ও মোড়কীকরণ ব্যতীত খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ০১ লাখ টাকা, পুলতাকান্দা এলাকায় অবস্থিত মনিমুক্তা হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রীজে বাসি মাংস সংরক্ষণ ও অন্যান্য অপরাধে ০১ লাখ টাকা ও দুর্জয় মোড়ে অবস্থিত বিসমিল্লাহ হোটেলকে রান্নাঘরে অস্বাস্থ্যকর খোলা টয়লেট থাকা ও অন্যান্য অপরাধে ০১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো: আশরাফুল ইসলাম তালুকদার। এছাড়া অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল, পুলিশ, কিশোরগঞ্জ র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।
এবিষয়ে কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, ভৈরবের ৫ টি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহৃত থাকবে বলে তিনি জানান।
Reporter Name 









