৩ এপ্রিল, নিজস্ব প্রতিনিধি:
ভৈরবে ৫ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত কিশোরের নাম দিয়ান (১৫)। গতকাল বুধবার রাত ৯ টায় শহরের পলতাকান্দা এলাকার তার বাসা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। এর আগে বুধবার সকালে শিশুর বাবা বাদল মিয়া এঘটনায় থানায় দুজনকে আসামী করে একটি মামলা করে। অপর আসামী হলো রিয়ান (১৪)। তাকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।
অভিযোগে জানা গেছে ঈদের দিন সোমবার রাতে শহরের নদীরপাড় সংলগ্ন মুশকুল্লাহাটি এলাকায় শিশুটির বাসা থেকে কিছুটা দূরে এক নির্জন এলাকায় নিয়ে দুই কিশোর শিশুটির হাতমুখ বেঁধে বলৎকার করে । পরে তাকে চিকিৎসা করানোর দুদিন পর শিশুর বাবা বুধবার সকালে থানায় মামলা করলে রাতেই অভিযুক্ত দিয়ানকে পুলিশ গ্রেফতার করে।
এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, ঘটনায় শিশুর বাবা মামলা করার পর এদিনই রাতে অভিযুক্ত এক আসামী পুলিশ গ্রেফতার করে। অপর আসামীকে গ্রেফতার করতে চেষ্টা করা হচ্ছে। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Reporter Name 









