শরীফুল আলম প্রতিমন্ত্রী নিযুক্ত  হওয়ার পর নিজ এলাকায় তিনদিনের সফরে আসছেন। 

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৬ Time View

২৬ ফেব্রুয়ারি, নিজস্ব  প্রতিনিধি

মোঃ শরীফুল আলম প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ার পর নিজ এলাকায় তিনদিনের সফরে আসবেন ( ২৭ ফেব্রুয়ারি)  শুক্রবার। তার আগমন উপলক্ষ্যে স্থানীয় প্রশাসনসহ নেতাকর্মীরা উৎফুল্ল। তিনি শুক্রবার সকাল সাড়ে  ৭ টায় ঢাকা থেকে সড়কপথে  রাওয়ানা হয়ে সকাল ১০ টায় ভৈরব পৌঁছে শহীদ আশিকের কবর জিয়ারত করবেন পৌর কবরস্থানে। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর সাড়ে ১২ টায় দ্রব্যমূল্য মনিটরিং এর লক্ষ্যে ভৈরব বাজার পরিদর্শন করবেন। দুপুর ২ টায় প্রতিমন্ত্রীর ডাকবাংলায় রাজনৈতিক নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করার পর সন্ধ্যায় শহরের চন্ডিবের জোবাইদা ওয়াজেদ শিশু সদনে ( এতিমখানা) ইফতারে অংশগ্রহন করবেন। 

শনিবার ( ২৮ ফেব্রুয়ারি)  দিনব্যাপী কুলিয়ারচর উপজেলা এলাকায় বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করবেন তিনি। তারপর রোববার ( ১ মার্চ) সকাল ১১ টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করবেন। এরপর জেলাতে দিনব্যাপী  আরও বিভিন্ন কর্মসূচী পালন করবেন। 

বানিজ্য মন্ত্রণালয়ের দপ্তর থেকে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচির পত্রে তিনদিন সফরের এই কর্মসূচী প্রশাসনকে অবগত করা হয়। 

এখানে উল্লেখ্য মোঃ শরীফুল আলম কিশোরগঞ্জ-৬ ( ভৈরব- কুলিয়ারচর) আসন থেকে এবারের নির্বাচনে বিএনপি থেকে মনোননয়ন পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এরপর তাকে প্রতিমন্ত্রী হিসেবে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়। তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটাই তার প্রথম সফর নিজ এলাকায়। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শরীফুল আলম প্রতিমন্ত্রী নিযুক্ত  হওয়ার পর নিজ এলাকায় তিনদিনের সফরে আসছেন। 

Update Time : ০৯:৪৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬