২৫ ফেব্রুয়ারি, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে নিত্যপণ্যের দরদাম স্থিতিশীল রাখতে ইউএনও বাজার মনিটরিং করল।
আজ বুধবার দুপুর ১টার দিকে ভৈরব বাজারে ফল, মুদি দোকানসহ বিভিন্ন নিত্যপণ্য জিনিসের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম মামুনুর রশীদ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভৈরব বাজারের ফলপট্রি এলাকার মদিনা ফলভান্ডার নামের একটি ফলের দোকানে ইউএনওসহ ভ্রাম্যামাণ আদালতের আভিযানিক দল প্রবেশ করে। পরে দোকানিকে বিক্রির জন্য রাখা বিভিন্ন ফলের দরদাম জিঙ্গাসা করেন। এসময় ফল বিক্রেতা তাদের ফল ক্রয়ের কোন ক্যাশ মেমো দেখাতে পারেনি। তাছাড়া ফলের নির্ধারিত মূল্য তালিকা না পাওয়ায় তাৎক্ষণিক তালিকা টাঙানোর জন্য নির্দেশ দেন। এছাড়া পাইকারি পেয়াজ আড়ৎতেও নির্ধারিত বাজার মূল্য তালিকা পাওয়া যায়নি। পরবর্তীতে ইউএনওর নির্দেশে তাৎক্ষণিক পেয়াজ বিক্রেতাকে মূল্য তালিকা টাঙাতে নির্দেশ দেন। এসময় বাজারের বিভিন্ন দোকানে মনিটরিং করে বাজার দরের তালিকা ও ক্যাশ মেমো যাচাই করেন।
এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম মামুনুর রশীদ বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্য জিনিসপত্রের বাজার দর স্থিতিশীল রাখতে ভৈরব বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দোকানগুলিতে দরদাম মনিটরিং করেছি। এসময় দোকানগুলিতে মূল্য তালিকা না থাকাসহ কিছু ত্রুটি পেয়েছি। প্রাথমিকভাবে সেসব ব্যবসায়ীদের সর্তক করেছি। পরবর্তীতে যদি এমন ত্রুটি পাওয়া যায় তাহলে তাদেরকে জেল জরিমানা করা হবে। জনস্বার্থে পুরো রমজান মাস বাজার মনিটরিং করা হবে বলে তিনি জানান।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, ভৈরব সার্কেল অফিসের সহকারি পুলিশ সুপার এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম।
Reporter Name 









