৪ ফেব্রুয়ারি, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ (৭০) নিহত। তার পরিচয় পাওয়া যায়নি। আজ বুধবার সকাল ১১ টার দিকে রেলওয়ে থানা পুলিশ স্টেশনের অদূরে পর্শ্বিম দিকে আউটার সিগনালের নিকট থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। পরে লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আবু সাইদ জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে সকালের ঢাকামূখী তিতাস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে। তবে ঠিক কিভাবে, কেমন করে বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়ল কেউ বলতে পারছেনা। লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরে আইনগত ব্যবস্থা নিব।
Reporter Name 









