ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে  দুপক্ষের সংঘর্ষে আহত ২০।। দোকানপাট ভঙচুর।। 

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১৬২ Time View

 ১০ জানুয়ারি,  নিজস্ব  প্রতিনিধি

 ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলার  মধ্যচর গ্রামের দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের আহত হয়  ২০ জন। এসময় কয়েকটি দোকান ভাংচুর অভিযোগ পাওয়া যায়। 

আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর গ্রামের পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার মধ্য এই সংঘর্ষের ঘটনা ঘটে । 

উভয়পক্ষের আহতরা হলেন, সেলিম মিয়া (৩৫), হজকরুনি (৪৫), জনিয়া বেগম (২৪), ইমন (২২) সাদ্দাম মিয়া (৩০), সাজু (৫৪), সবুজ মিয়া (৩৩), শরীফ (২৫), মাহবু্র (৩৪), পাবেল (২৬), ইকবাল মিয়া (৫১), সালমান ফরাজি (১৭)। এছাড়া বাকী আহতরা স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। 

আহতদের মধ্য গুরুতর অবস্থা থাকায় উন্নত চিকিৎসার জন্য সবুজ মিয়া, সাদ্দাম, সালমান ফরাজিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

স্থানীয় সুত্রে জানা যায়, ভৈরব উপজেলার মধ্যচর গ্রামের ঈদগাহ মাঠে স্থানীয় যুবকদের আয়োজনে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এই ফুটবল খেলায় গত ৯ জানুয়ারি শুক্রবার বিকালে ঈদগাহ মাঠে উপজেলার ভাটিকৃষ্ণ নগর গ্রামের সাথে মধ্যেচর গ্রামের যুবকদের সেমিফাইনালে খেলা অনুষ্ঠিত হয়। এই খেলা চলাকালে ভাটিকৃষ্ণনগর যখন পরপর দুটি গোল দেয় এরই উত্তেজনার জেরে দুপক্ষের লোকজন মধ্য মাঠেই মারামারি ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় মাতব্বরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।

আজ শনিবার সকালে এই ঘটনাটি মিমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য লোকজন বৈঠকে বসলে এমন সময় মধ্যচর গ্রামের পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার লোকজন দেশীয়অস্ত্র নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে। দীর্ঘ ৩ ঘন্টা সংঘর্ষ চলার পর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী ও পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.আবদুল করিম বলেন, মধ্যচর গ্রামের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় হাসপাতাল থেকে ১৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া আহত অনেক রোগী স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয়রা জানান।

এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকদ  জানান, গত শুক্রবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে মধ্যচর গ্রামের দুপক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। একই ঘটনার জেরে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুপক্ষের মধ্য  সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর সহায়তায় সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন বলে তিনি জানান। এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে  দুপক্ষের সংঘর্ষে আহত ২০।। দোকানপাট ভঙচুর।। 

Update Time : ০৩:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬