কিশোরগঞ্জ-৬ আসন।। এনসিপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন জয়, জামায়েত ছাড় দিলেন খেলাফত মজলিস প্রার্থীকে।

  • Reporter Name
  • Update Time : ০২:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৩৬১ Time View

 ৩১ ডিসেম্বর, নিজস্ব  প্রতিনিধি

কিশোরগঞ্জ-৬ ( ভৈরব-কুলিয়ারচর) আসনে এনসিপি থেকে মনোনয়ন না পেয়ে দলের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল হক জয় আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রাথী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি কিশোরগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। 

এছাড়া বাংলাদেশ জামায়েত ইসলামী দলের উপজেলা আমীর মোঃ কবির হোসাইন মনোনয়নপত্র কেনার পরও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে শেষ দিনে তার মনোনয়নপত্র  দাখিল করেননি। কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক  দলের জোটের কারনে  তাকে ছাড় দিতে হয়েছে। জোটের দল বাংলাদেশ খেলাফত মজলিস দলের প্রার্থী আতাউল্লাহ আমিন  মনোনয়নপত্র দাখিল করেছেন। আমরা তার পক্ষে নির্বাচনে কাজ করব।  জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ আয়ূব হুসেন। তিনি একজন আইনজীবি। 

এই আসনে  বিএনপির প্রার্থী শরীফুল আলমসহ মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্য বিভিন্ন দলের প্রার্থী থাকলেও এনসিপি’র নেতা শরীফুল হক জয় একমাত্র স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি একজন ছাত্র নেতা। জুলাই আন্দোলন ও ৫ আগস্টের পর ভৈরবে তার ভূমিকা ছিল সরব রাজনীতি। 

এবিষয়ে এনসিপি প্রার্থী শরীফুল হক জয় বলেন, আমাদের দল থেকে ৩০ জন প্রার্থী দিয়ে জামায়েতের সাথে জোটে গেছে। তাই প্রার্থী নিয়ে জটিলতা দেখা দিলে,  দলের কেন্দ্রীয়  নেতা মোঃ আক্তার হোসেনকে অবগত করেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি ভৈরববাসীর সেবা করতে চাই।

বাংলাদেশ জামায়েত ইসলামী প্রার্থী মোঃ কবির হোসেন জানান, আমাদের দল জোট করার কারনে বাংলাদেশ খেলাফত মজলিস দলের প্রার্থী আতাউল্লাহ আমিনকে মনোনয়ন দিয়ে তাকে সমর্থন করা হয় । একারনে আমি মনোনয়নপত্র জমা দেয়নি। আমরা নির্বাচনে তার পক্ষে কাজ করব। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ-৬ আসন।। এনসিপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন জয়, জামায়েত ছাড় দিলেন খেলাফত মজলিস প্রার্থীকে।

Update Time : ০২:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫