এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য  হওয়ায় ভৈরবে  শিক্ষার্থীর আত্মহত্যা। 

  • Reporter Name
  • Update Time : ০৪:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৩৪৯ Time View

৩১ ডিসেম্বর, ভৈরব  প্রতিনিধি

এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ( ফেল) হওয়ায় ভৈরবে তামিম (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করে। শহরের পলতাকান্দা এলাকার মৃত আবুসাঈদ মিয়ার ছেলে ওই শিক্ষার্থী। সে স্থানীয় বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ছিল। আজ বুধবার সন্ধ্যায় তার নিজ বাসার রুমে সেলিং ফ্যানের সাথে দড়ি লাগিয়ে ফাঁসি নেয় বলে পারিবারিক সূত্র জানায়। সে এসএসসি পরীক্ষায় অংশ নিতে গতমাসে টেস্ট পরীক্ষা দেয় স্কুলে। গতকাল মঙ্গলবার স্কুলের ফলাফল প্রকাশ হলে তামিম জানতে পারে সে ৪ বিষয়ে অকৃতকার্য হয়েছে। একারনে তার এসএসসি পরীক্ষায় অংশ নেয়া অনিশ্বিত হয়ে পড়ে। এছাড়াও ঘটনায়  পরিবার থেকে তাকে বকাবকি করে। ফলে হতাশা থেকে সে ফাঁসিতে আত্মহত্যার পথ বেঁচে নেয় বলে স্থানীয়রা জানায়।  তার মাসহ  দুই ভাই একবোন ছিল। 

এবিষয়ে তামিমের মা কামরুন্নাহার বেগম বলেন, আমি আজ বিকেলে  বাসা থেকে বের হয়ে বাইরে একটি কাজে যায়। এসময় বাসায় আমার ছেলে ছাড়া কেউ ছিলনা। টেস্ট  পরীক্ষায় ৪ বিষয়ে ফেল করলে তার মন খারাপ হয়। আমি তেমন কিছু বলেনি, তবে একটু বকা দিয়েছি। সন্ধ্যায় আমি বাসায় ফিরে তার রুম বন্ধ দেখে তাকে দরজা ধাক্কা দিলে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখি সে ফাঁসিতে ঝুলে আছে। পরে প্রতিবেশীদের জানিয়ে লাশ নামানো হয়। 

রাত সাড়ে ৯ টায় তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য  হওয়ায় ভৈরবে  শিক্ষার্থীর আত্মহত্যা। 

Update Time : ০৪:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫