আসন্ন সংসদ নির্বাচন। কিশোরগঞ্জ-৬ ( ভৈরব-কুলিয়ারচর) ভিআইপি আসনে বিএনপি জামায়েতসহ  প্রার্থীরা  মনোনয়নপত্র কিনলেন ৭ জন

  • Reporter Name
  • Update Time : ১০:২১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২৫৪ Time View

২৭ ডিসেম্বর, নিজস্ব  প্রতিনিধি

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৬ ( ভৈরব-কুলিয়ারচর) ভিআইপি আসনে বিএনপির প্রার্থী মোঃ শরীফুল আলম ও বাংলাদেশ জামায়েত ইসলামীর মোঃ কবির হোসাইনসহ  এপর্যন্ত  মনোনয়নপত্র কিনেছেন ৭ জন। অন্যন্য যারা মনোনয়নপত্র কিনেছেন তারা হলো বাংলাদেশ খেলাফত মজলিস দলের প্রার্থী আতাউল্লাহ আমিন, ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী  নাঈমুল হাসান, স্বতন্ত্র প্রার্থী শাফি উদ্দিন আহাম্মদ, খেলাফত মজলিশ দলের সাইফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দলের মোঃ রুবেল হোসেন । তারা ৭ জন ভৈরব উপজেলা  নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র কিনেছেন বলে অফিস সূত্র জানায়।  নির্বাচনে  আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তবে বিএনপির প্রার্থী মোঃ শরীফুল আলম তার নির্বাচনী এলাকা  কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিস থেকেও একটি মনোনয়নপত্র কিনেছেন বলে জানা গেছে। শরীফুল আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি। 

কিশোরগঞ্জ জেলার মধ্য কিশোরগঞ্জ-৬ আসনটি একটি গুরুত্বপূর্ণ বা ভিআইপি আসন হিসেবে পরিচিত। এই আসনে ইতিপূর্বে স্বাধীনতার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত  আওয়ামী লীগের নেতা ( পরে রাষ্ট্রপতি)  জিল্লুর রহমান ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তারপর ২০০৯ সালে জিল্লুর রহমান দেশের রাষ্ট্রপতি হলে তার একমাত্র ছেলে বিসিবি’র সাবেক  সভাপতি  নাজমুল হাসান পাপন উপ-নির্বাচনসহ ২০২৪ সাল পর্যন্ত ৪ বার সংসদ হিসেবে  নির্বাচিত  হয়েছেন। বিএনপির প্রার্থী শরীফুল আলম তাদের সাথে ৩ বার নির্বাচন করে পরাজিত হন। 

আসন্ন নির্বাচনের আগে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষনা করায় এবারের নির্বাচনে আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় নির্বাচনের মাঠ শরীফুল আলমের অনুকুলে আছে যা ভোটারগন মনে করছেন। এই আসনে বিএনপির কোন বিদ্রোহী প্রার্থীও নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আসন্ন সংসদ নির্বাচন। কিশোরগঞ্জ-৬ ( ভৈরব-কুলিয়ারচর) ভিআইপি আসনে বিএনপি জামায়েতসহ  প্রার্থীরা  মনোনয়নপত্র কিনলেন ৭ জন

Update Time : ১০:২১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫