২৬ ডিসেম্বর, নিজস্ব প্রতিনিধি
পাবলিকিয়ান্স ফোরাম অব ভৈরব এর আয়োজনে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ভৈরবের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটি আজ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজিব মিয়া। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড, হাবিবুর রহমান, প্রভাষক আবদুল মতিন, জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আশরাফুল ইসলাম, এহসানুল হক, প্রভাষক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই ভৈরবের কৃতি সন্তান সিরাজুল হক, রেবতী বর্মন, কমান্ডার ( অবঃ) আবদুর রউফ, শিক্ষাবিদ মিন্নাত আলী ও হাজী আসমত আলীকে স্মরণ করা হয়। এসময় এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠানে। পরে ভৈরবের শিক্ষার্থীদের মধ্য যারা এবার দেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিতে ভর্তির সুযোগ পেয়েছে তাদের কয়েকজনকে ক্রেস্ট প্রদান করে সন্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তোফাজ্জল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও ভালভাবে লেখাপড়া করতে হবে। একজন শিক্ষার্থী মনযোগ দিয়ে লেখাপড়া না করলে কখনও উত্তীর্ণ হতে পারবেনা। আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের যোগ্য পদে চাকরি পাবে এবং দেশ গড়ার কাজে নিয়োজিত হবে। তিনি বলেন, আমাদের দেশ স্বাধীনতার ৫৪ বছরেও কাঙ্খিত স্বপ্ন পূরণ হয়নি। আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কিন্ত এমন দেশ হবে ভাবেনি। বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে তাদের ব্যর্থতার কারনে আজকে জুলাই ও ৫ আগস্টের সৃষ্টি হয়েছে। এদেশের ছাত্ররা সবই পারে তা জুলাই যোদ্ধারা দেখিয়ে দিয়েছে। আগামীর বাংলাদেশে সুন্দর হোক তা আমরা কামনা করছি।
অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে ৬ টায় শেষ হলে পরে দ্বিতীয় পর্বে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার আগে একটি লটারী পর্ব করে আয়োজকরা।
Reporter Name 









