১৩ ডিসেম্বর, নিজস্ব প্রতিনিধি,
জুলাই গণঅভ্যুত্থানে বীর সেনা শরীফ ওসমান হাদীর ওপর বর্বরোচিত সশস্ত্র হামলার প্রতিবাদে
ভৈরবে এনসিপির মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা ৭টায় এনসিপির ভৈরব উপজেলা শাখার আয়োজনে কার্যালয় প্রাঙ্গণ হতে বিশাল মশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভৈরব দুর্জয় মোড় এলাকায় এসে শেষ হয়। মিছিল শেষে ভৈরব দুর্জয় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে বক্তরা তাদের বক্তব্যে বলেন, নিজ আসনে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়কে জনসম্মুখে সন্ত্রাসীরা জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্য গুলি বর্ষণ করে গুরুতর আহত করেন। আজকে হাদীকে গুলি করা হয়নি, গুলি করা হয়েছে সকল জুলাই যোদ্ধাদের। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শরিফুল হক জয়, যুগ্ম আহ্বায়ক মাহবুব রহমান, এনসিপি কুলিয়ারচর উপজেলা প্রধান সমন্বয়ক আরিফুল ইসলাম, আশুগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার ডালিম, বাজিতপুর উপজেলা মুখপাত্র জারিফ রহমান আজাদ, কিশোরগঞ্জ জেলা যুবশক্তি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, ভৈরব উপজেলা এনসিপি প্রতিনিধি রিসান কবির,
ইফতি সিকদার শাহরুখ, মোহাম্মদ সোহেল, আশিক, আশরাফুল ইসলাম, বাপ্পি মজুমদার, আবির, নিলয়, হুসাইন প্রমূখ।
Reporter Name 









