ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর  মিষ্টি  ও বিভিন্ন ভেজাল পণ্য বিক্রির দায়ে  ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা।

  • Reporter Name
  • Update Time : ০৯:২৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৩৮০ Time View

১৫ নভেম্বর,   নিজস্ব  প্রতিনিধি

 ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশ্রিত মিষ্টি উৎপাদন, ভেজাল রং মিশ্রিত মুগ ডাউল ও ভেজাল আটা উৎপাদনের দায়ে ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা  করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। 

আজ শনিবার দুপুরে ভৈরব শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়েছে। 

জানা যায়, বিশুদ্ধ ও নিরাপদ খাদ্য আদালতের অভিযানে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ বিসিক শিল্প নগরীতে মেয়াদবিহীন আটা উৎপাদনের দায়ে জিলানী ফ্লাওয়ার মিল মালিককে ২ লাখ টাকা, ভৈরব বাজার বটতলার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশ্রিত মিষ্টি উৎপাদনের দায়ে লোকনাথ মিষ্টান্ন ভান্ডার মালিককে ২ লাখ টাকা , জয় গোপাল ভান্ডারে মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা, মানবদেহে স্বাস্থ্য ক্ষতিকর রং মিশ্রিত ভেজাল মুগ ডাউল বিক্রির অভিযোগে ভৈরব বাজারে মা কমলা ভান্ডার মালিক রমেন চন্দ্র রায়কে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো: আশরাফুল ইসলাম তালুকদার। এছাড়া অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল, ভৈরব থানা পুলিশ। 

এবিষয়ে কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, ভৈরবের ৪ টি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও ভেজাল খাদ্য পণ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর  মিষ্টি  ও বিভিন্ন ভেজাল পণ্য বিক্রির দায়ে  ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা।

Update Time : ০৯:২৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫