১৩ নভেম্বর, নিজস্ব প্রতিনিধি
আওয়ামী লীগের ডাকা লকডাউনে আজ বৃহস্পতিবার ভৈরবের ঢাকা-সিলেট ও ভৈরব- কিশোরগঞ্জ মহাসড়কে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে মাঝেমধ্য দুই একটি যাত্রীবাহী বাস চলাচল করলেও যাত্রীর সংখ্যা খুবই কম ছিল। স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্ররাসহ আওয়ামী লীগ বিরোধী জনতা লকডাউনের বিরুদ্ধে বৃহস্পপতিবার সকালে একটি সমাবেশ করে। এছাড়াও ভৈরব বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনতাসহ একদল ছাত্র ফাসিস্ট আওয়ামী লীগের লকডাউন প্রতিহত করতে এক সমাবেশ করে। সমাবেশে কয়েকজন ছাত্র বক্তব্য রাখেন। মহাসড়কে যাত্রীবাহী বাস ছাড়া ট্রাক, তেলবাহী লরি, পিকআপভ্যান, প্রাইভেট কার, সিএনজিসহ ছোট যানবাহন চলাচল করেছে। লকডাউন বা অবরোধ পালন করতে আওয়ামী লীগসহ দলের অংগসংগঠনের কোন নেতাকর্মী মাঠে দেখা যায়নি। এমনকি বিএনপির কোন নেতাকর্মীকে মাঠে ছিলনা। মহাসড়কে নিরাপত্তা দিতে পুলিশ সরব ছিল। পুলিশের একাধিক গাড়ী বাসস্ট্যান্ড এলাকায় টহল দিয়েছে । ফলে শহরে বা সড়কে কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি। কিন্ত লকডাউন ঘোষনায় সাধারণ মানুষের মধ্য আতংক বিরাজ করছিল। পথচারীরা ভয়ে ভয়ে চলাচল করেছে রাস্তায়।
ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ শামীম আহমেদ জানান, আমাদের পুলিশ মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে। যানবাহন চলাচলে কোনরকম বিঘ্ন ঘটেনি। এমনকি কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
Reporter Name 









