ভৈরবের মেঘনা নদী থেকে বাল্কহেড ভর্তি ভারতীয় পণ্যসহ  বাল্কহেড আটক।  ৪ জন গ্রেফতার। 

  • Reporter Name
  • Update Time : ০৯:৩২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১৫২ Time View

১ নভেম্বর, নিজস্ব  প্রতিনিধি

গতকাল শুক্রবার রাতে ভৈরবের মেঘনা নদী এলাকা থেকে ভারতীয় ৬০ বস্তা ফুসকা, ব্লেড ভর্তি ১ টি বাল্কহেড জব্দ করা হয়েছে । এসময় নৌ- পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা  হলেন, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া এলাকার মৃত রমজান মিয়ার ছেলে ইসমাইল মুন্সি (৩৭), একই এলাকার মৃত দানিছ মিয়ার ছেলে রাকিব মিয়া ও সোহাগ মিয়া (৩৫), এবং  মৃত নুর ইসলামের ছেলে নিজাম (৫৫)। 

নৌ – পুলিশ সুত্রে জানা যায়, ভৈরবের মেঘনা নদীর কিনারায় সিলেটের সুনামগঞ্জ জেলার বাদাঘাট এলাকা থেকে আগত এম.বি কদর নৌপরিবহনে ভৈরব বাজারে আসার পথে মেঘনায় টহলরত নৌপুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ একটি বাল্কহেড আটক করা হয়। এসময় নৌযানের ভিতরে থাকা ৬০ টি বড় ছোট প্লাষ্টিকের বস্তা। ৬০ টি বস্তার ভিতর ০১ কেজি ওজনের ৩৪৮০ প্যাকেট। ফুচকার আনুমানিক মূল্য ৬ লাখ ৯৫ হাজার টাকা । ৩২০ পাতা ভারতীয়ন জিলেট ব্লেড আটক করা হয়। যার আনুমানিক দাম ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া ভারতীয় পণ্য বহনকারী ১০ লাখ টাকার মূল্যের বাল্কহেডটি জব্দ করা হয়েছে।

এবিষয়ে ভৈরব নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই মো.জোবায়ের হোসেন বলেন, মেঘনা নদী থেকে ভারতীয় ৬০ বস্তা ফুসকা, ৩২০ প্যাকেট জিলেট ব্লেড জব্দ করা হয়। প্রায় ৮ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত ৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবের মেঘনা নদী থেকে বাল্কহেড ভর্তি ভারতীয় পণ্যসহ  বাল্কহেড আটক।  ৪ জন গ্রেফতার। 

Update Time : ০৯:৩২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫