ভৈরবে এক শিক্ষিকার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন। 

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২২৬ Time View

২৫ অক্টোবর, নিজস্ব  প্রতিনিধি

ভৈরবে এক শিক্ষিকার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সন্মেলন করা হয়। আজ শনিবার সকাল ১১ টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষক ফারজানা আহমেদ  এই সংবাদ সন্মেলন করেন।  এসময় তিনি  অভিযোগ করে বলেন  তারই পরিচিত ও ব্যবসায়ী শহরের চন্ডিবের এলাকার  নিলুফা জাহান লিপি তার কাছে ৭০ লাখ টাকা পাবেন দাবি করে কিশোরগঞ্জ আদালতে একটি চেক ডিজনার মামলা করে হয়রানীসহ সমাজে অপপ্রচার করে তার মানসন্মান নষ্ট করছেন। গত তিনদিন আগে নিলুফা ভৈরবে একটি সংবাদ সন্মেলন করে শিক্ষিকার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার করেছেন যা ফেসবুকে ভাইরাল হয়েছে। 

শিক্ষিকা ফারজানা বলেন, প্রকৃত সত্য ঘটনা হলো আমি শিক্ষকতার পাশাপাশি আমার স্বামীকে দিয়ে ভৈরবে স্বপ্ন নামের একটি শো-রুম করেছি স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায়। নিলুফা জাহান লিপি আমার পরিচিত বলে তার সাথে আলোচনা করে তাকে ব্যবসায়ীক পাটনার হিসেবে ৩০% অংশীদার করার কথা দিয়ে  ৩০ লাখ টাকা গ্রহন করি। যা স্ট্যাম্পের মাধ্যমে চুক্তি করা আছে। তাকে পাটনার করার পর প্রতিমাসে দোকানের মাল বিক্রি বাবত মুনাফা সে নিয়েছে। এরই মধ্য তার সাথে আমার ব্যবসায়ীক ঝামেলা হলে নিলুফা জাহান লিপি স্থানীয় কিছু উছৃংখল লোকসহ তার ছেলেকে নিয়ে আমার বাসায় হামলা করে জোর পূর্বক আমার  ব্যাংক হিসাবের  একটি খালি চেক নিয়ে যায়। এরই মধ্য আমাদের দোকান স্বপ্ন কর্তৃপক্ষের সাথে চুক্তি ২০২৫ সালে শেষ হয়ে যায়। কিন্ত দোকানের ডেকোরেশন ও অন্যান্য খরচসহ আমি লোকসানে পড়ে যায়। কিন্ত সে আমার সাথে হিসাব নিয়ে না বসে কিশোরগঞ্জ আদালতে ৭০ লাখ টাকা পাবে দাবি করে চেকে উক্ত টাকার অংক লিখে মামলা করে। আদালতে আমি মামলাটি মোকাবেলা করছি। চেকের লেখা আমার ছিলনা তার দাবি। বিষয়টি আমি আদালতকে অবহিত করে বলেছি সে আদৌ আমার কাছে ৭০ লাখ টাকা পাবেনা। বিষয়টি আদালতে প্রমান হবে। এরই মধ্য নিলুফা আমার বিরুদ্ধে সংবাদ সন্মেলন করাসহ সমাজে অপপ্রচার করে আমার মানসন্মান ক্ষুন্ন করছেন। একারনে আমি আজ সংবাদ সন্মেলন করে বলতে চাই নিলুফা জাহান লিপির অভিযোগ অসত্য, মিথ্যা, বানোয়াট। ৭০ লাখ  টাকা পাওনার দাবি মিথ্যা দাবি করে প্রতিবাদ জানান  শিক্ষিকা ফারজানা। সংবাদ সন্মেলনে শিক্ষিকার স্বামী শামীম আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে এক শিক্ষিকার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন। 

Update Time : ০৭:৫৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫