ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গোডাউনে মিললো  ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল। পুড়িয়ে ধ্বংস করা হলো। 

  • Reporter Name
  • Update Time : ০১:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৭১ Time View

২৩ অক্টোবর,  নিজস্ব  প্রতিনিধি

 ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গোডাউনে মিললো ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল। অভিযান শেষে আগুনে পুড়ে ধ্বংস করা হলো ১০ লাখ টাকার জব্দকৃত  জাল। 

আজ বৃহস্পতিবার বিকালে ৩টার দিকে শহরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। 

অভিযান পরিচালনা করেন ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ভৈরব থানার পুলিশ সদস্যরা। 

জানা যায়, ভৈরব শহরের চক বাজারে  আজ কয়েকটি দোকান ও গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করার সময় জনৈক  শামসুল ইসলামের দোকান  থেকে ২১ বস্তা নিষিদ্ধ  কারেন্ট জাল উদ্ধার করা হয়৷ যার আনুমানিক বাজারদর প্রায় ১০ লাখ টাকা। এসময়  জালের দোকান  মালিককে  ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, গোপন সংবাদের  ভিত্তিতে ভৈরব বাজারের জাল বিক্রির দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। মৎস্য রক্ষা আইনে   এসব  জাল ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।  কারেন্ট জালে নদীর ছোট ও মা মাছ ধরলে নদীর মাছ ধ্বংস হয়ে যায়। 

এবিষয়ে ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক জানান, উপজেলা   সিনিয়র মৎস্য কর্মকর্তার মাধ্যমে অভিযান চালানো হয় ভৈরব বাজারে। অভিযানে উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংসসহ দোকান মালিককে জরিমানা করা হয়েছে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গোডাউনে মিললো  ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল। পুড়িয়ে ধ্বংস করা হলো। 

Update Time : ০১:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫