ভৈরবে  দুটি রেস্টুরেন্ট  প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

  • Reporter Name
  • Update Time : ০১:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ২০৩ Time View

৮ জুলাই,  নিজস্ব  প্রতিনিধি। 

 ভৈরবে খাবারে মাছি ও অপরিস্কার পরিবেশে খাবার তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকাল ৪টা শহরের দুর্জয় মোড় সংলগ্ন বঙ্গবন্ধু সরণি এলাকার ঢাকা কাচ্চি ডাইন ও কাচ্চি ডাইনের আউটলেটে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ভৈরব শহরের অবস্থিত ঢাকা কাচ্চি ডাইন আউটলেটের সরবারহকৃত পার্সেল খাবারের প্যাকেটে মাছি পাওয়া ও অপরিস্কার পরিবেশে খাবার তৈরি ও সরবরাহের দায়ে প্রতিষ্ঠানের মালিক নজরুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া দেশের অন্যতম সুনামধন্য ব্যান্ডের কাচ্চি ডাইনের আউটলেটের রান্না ঘরে রাখা খাবারে মাছি ও খাবার তৈরির পরিবেশ অস্বাস্থ্যকর ও অপরিস্কার থাকার দায়ে প্রতিষ্ঠানের ম্যানেজার এনামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.রিদুওয়ান আহমেদ রাফি। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম। অভিযানে সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশ। 

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.রিদুওয়ান আহমেদ রাফি জানান, শহরে অবস্থিত ঢাকা কাচ্চি ডাইন ও কাচ্চি ডাইনে দুটি  প্রতিষ্ঠানে আমরা অভিযান চালিয়ে খাবারে মাছি উড়ছে ও রান্না ঘরে খাবার তৈরির পরিবেশ অস্বাস্থ্যকর ও অপরিস্কার থাকায় ভূক্তা অধিকার আইনে ঢাকা কাচ্চি ডাইনকে ৫০ হাজার ও কাচ্চি ডাইনকে ১০ হাজার টাকা মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহৃত থাকবে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে  দুটি রেস্টুরেন্ট  প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

Update Time : ০১:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫