ভৈরবে   ঢাকা- সিলেট মহাসড়ক বন্ধ করে অবরোধ।।  যানজটে আটক শতাধিক যানবাহন,  ভোগান্তিতে যাত্রীরা। 

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ২৭২ Time View

৫ মে, নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরের ইমাম রইস উদ্দিনের হত্যাকারীদের সনাক্ত ও বিচারের দাবিতে ঢাকা -সিলেট মহাসড়ক বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করছে  ভৈরবের সুন্নী জনতা।

আজ সোমবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে কেন্দ্রীয় ঘোষিত অবরোধ কর্মসূচি পালন করেন সুন্নী জনতা।

এসময় মহাসড়ক ও আঞ্চলিক সড়ক বন্ধ থাকায় চলাচল করতে পারেনি শত শত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন। এতে ঢাকা-সিলেট সড়কে যানবাহনের দীর্ঘ লাইনের যানজট হয়।  এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা যায়, গাজীপুরের ইমাম রইস উদ্দিনের হত্যাকারীদের সনাক্ত ও বিচারের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত অবরোধ কর্মসূচি আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দেশের সকল সড়ক অবরোধ করে রাখার ঘোষনা দেয়া হয়।  

ভৈরবের সুন্নী জনতা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঢাকা -সিলেট মহাসড়ক ও ভৈরব – কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক বন্ধ করে রেখেছেন। এসময় উভয় পাশে কয়েক শতাধিক যাত্রীবাহী ও মালবাহী গাড়ি থেমে থাকেন। কর্মসূচী চলাকালে  সুন্নী নেতারা তাদের ভাই ইমাম রইছ উদ্দিনের খুনীদের ধরে দ্রুত বিচারের দাবি করেন। যতক্ষণ পর্যন্ত তার হত্যা সুষ্ঠু বিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত কঠোর কর্মসূচি দেবেন বলে তারা এসময় ঘোষনা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ভৈরবে   ঢাকা- সিলেট মহাসড়ক বন্ধ করে অবরোধ।।  যানজটে আটক শতাধিক যানবাহন,  ভোগান্তিতে যাত্রীরা। 

Update Time : ১২:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫