নীতিমালা  লংঘন করার অভিযোগে তাড়াইলের সার ডিলার আব্দুস সালামের ডিলারশীপ বাতিলের সিদ্ধান্ত

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৫২ Time View

২৩ মার্চ, নিজস্ব প্রতিনিধি:

কৃষি মন্ত্রণালয়ের জারিকৃত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা -২০০৯ এর ৩.২ ধারা লংঘনের অপরাধে ১২.১ ধারা অনুযায়ী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিসিআইসি’র সার ডিলার মেসার্স সালাম ট্রেডার্সের ডিলারশীপ বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার কিশোরগঞ্জ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তার ডিলারশীপ বাতিলের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও কমিটির সভাপতি ফৌজিয়া খান। এই ডিলার প্রতিষ্ঠানের মালিক আব্দুস সালাম। তিনি তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের সার ডিলার ছিলেন।

অভিযোগে জানা যায় উক্ত সার ডিলার বিসিআইসি থেকে নিয়োগ পাওয়ার পর চুক্তি অনুযায়ী তার গুদামঘরে সার মজুত না রেখে  ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত গুদামে সার মজুত রাখতেন। যেখানে কৃষকরা খোঁজেও সার বিক্রির গুদাম পেতনা। এবিষয়ে উক্ত ডিলারকে তার গুদামঘরে সার মজুত রাখতে বার বার নোটিশ দিলেও তিনি কর্ণপাত করতেননা। পরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি তার ডিলারশীপ বাতিল করার প্রস্তাব দিলে আজ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তার সার ডিলারশীপ বাতিলের সিদ্ধান্ত গৃহিত হয়।

এবিষয়ে জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ইমরুল কায়েস স্বীকার করেন তার ডিলারশীপ রোববারের সভায় বাতিলের সিদ্ধান্ত হয়। তিনি বলেন ডিলার আব্দুস সালাম সারের নীতিমালা লংঘন করার অপরাধে তার ডিলারশীপ বাতিল করা হয়।

তাড়াইল উপজেলা কৃষি অফিসার বিকাশ রায় জানান, সার ডিলার আব্দুস সালাম তার উত্তোলিত সার ইউনিয়ন পরিষদ গুদামে মজুত রাখতেন। এছাড়া তার আরও কিছু অনিয়ম আছে। তিনি প্রশাসনকে অমান্য করে কোন নোটিশ দিলে উত্তর দেননা। কৃষকরা তার গুদাম খোঁজে পায়না। একারনে তার ডিলারশীপ  বাতিলের জন্য আমরা প্রস্তাব করেছি যা আজ জেলার সভায়  কার্যকর করার সিদ্ধান্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নীতিমালা  লংঘন করার অভিযোগে তাড়াইলের সার ডিলার আব্দুস সালামের ডিলারশীপ বাতিলের সিদ্ধান্ত

Update Time : ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫