৩ মার্চ, নিজস্ব প্রতিনিধি:
ভৈরব -মেন্দিপুর সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে।
আজ সোমবার দুপুর ১২ টায় কয়েক শতাধিক সিএনজি চালকসহ এলাকাবাসী বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও কাছে স্মারক লিপি প্রদান করেন।

জানা যায়, দীর্ঘদিন সংস্কার না করায় ভৈরব-মেন্দিপুর সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন উপজেলার ৪টি ইউনিয়নসহ পৌর শহরের কয়েকটি এলাকার বাসিন্দা । ১৬ কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। অত্র অঞ্চলের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র সড়কটি খানাখন্দে ভরা। সড়কের মাঝখানে থাকা বড় বড় গর্তে পড়ে উল্টে যাচ্ছে অটোরিকশাসহ ছোট-বড় অসংখ্য যানবাহন। কিন্তু বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছে হাজারো মানুষ।
ভৈরব শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে সড়কটি সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গিয়ে শেষ হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা রয়েছে। উপজেলার ৪ টি ইউনিয়নসহ পৌর শহরের কয়েকটি এলাকার বাসিন্দাদের একমাত্র সড়ক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। ১৬ কি.মি ভৈরব-মেন্দিপুর আঞ্চলিক সড়কের সাদেকপুর, রসুলপুর, ভবানীপুর, তেয়ারিচর, শিমুলকান্দি, মধ্যচর গ্রামের সড়কে বেহাল অবস্থা এখন। বিগত সরকারের আমলে দীর্ঘ বছর যাবত সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে ছোট-বড় একাধিক গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও।
সাদেকপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুবেল মিয়া বলেন, সড়কটি সংস্কারের অভাবে ভৈরব থেকে মেন্দিপুর পর্যন্ত চলাচল খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা জোবায়ের আহমেদ, কায়সার আহমেদ ও শেখ কাউছার জানান, এই সড়কটি দিয়ে প্রতিদিন ৪ টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ ভৈরব শহরে যাতায়ত করে থাকে। এটি উপজেলার অন্যতম দীর্ঘতম সড়কটি বিগত ১৬ বছরে কোন সংস্কার কাজ হয়নি। যার ফলে কোন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
ভৈরব নির্বাহী কর্মকর্তা শবনম শারমীন জানান, আজ সোমবার এলাকার লোকজন সড়ক সংস্কারের বিষয়ে একটি স্মারকলিপি আমাকে দেয়া হয়।
এই সড়কটি দিয়ে আমিও কয়েক দিন পূর্বে একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সত্যিই সড়কটির অবস্থা খুবই বেহাল। এই সড়কটির বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন, সড়ক সংস্কারের বিষয়ে প্রতিবেদন মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্য তারা সংস্কার কাজ শুরু করবেন বলে তিনি জানান।
Reporter Name 









