১৫ আগস্ট, নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পঞ্চম শ্রনীর এক ছাত্রী (১১) কে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে শিশুটির বাবা কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তির নাম জজ মিয়া (৫৫)। তিনি কুলিয়ারচর উপজেলার একটি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে শিশুটি বাড়ীর পাশের একটি জমিতে লাকরি শুকাতে যায়। তখন জজ মিয়া তার মুখে গামছা পেচিয়ে পাশের জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
পরে ঘটনাটি গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে মীমাংসার প্রস্তাব করেন বলে অভিযোগ। তারা শিশুটির বাবাকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলে অভিযোগটি প্রত্যাহার করতে তার বাবাকে চাপ সৃষ্টি করছে।
শিশুটির বাবা বলেন, জজ মিয়া আগেও এলাকায় এমন কাজ করেছে। ৫০ হাজার টাকার বিনিময়ে আমাকে মামলা না করতে হুমকি দুমকি দিচ্ছে। কিন্ত আমি তার প্রস্তাবে রাজী নয়। এখনও জজ মিয়ার লোকজন আমাকে হুমকি দিয়ে যাচ্ছে।
এবিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ( ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ঘটনাটির তদন্ত হচ্ছে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য আজ শনিবার কিশোরগঞ্জে পাঠিয়েছি । অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ। শিশুটির পরীক্ষা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।
Reporter Name 









