৩ সেপ্টেম্বর, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ভৈরবে সাবেক যুবলীগ নেতা মো. আল-আমিন হত্যা মামলার অন্যতম আসামি মাহমুদুল হাসান বকশি (২৬)-কে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। তবে বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি হয়নি। আগামী রোববার শুনানি হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস
ভৈরবে যুবলীগ নেতা হত্যা মামলার আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেন।
লিমন বোস জানান, আল- আমিন হত্যা মামলায় ওই আসামী বুধবার কিশোরগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাকে জেলে পাঠায়। ঘটনাটি কেন কিভাবে ঘটল এবং তার সাথে জড়িত কারা তা জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করি। মূল ঘটনাটি উদঘাটন করতে হবে। আমার আবেদনটি আজ শুনানী হয়নি। আগামী রোববার শুনানী হতে পারে। আসামী মাহমুদুল হাসান বকশি নিহতের আপন চাচাত ভাই। সম্পত্তির বিরোধ নিয়ে তাকে আসামীরা খুন করে যা মামলায় বলা হয়।
গত ২৩ আগস্ট রাতে সাবেক যুবলীগ নেতাকে আসামীরা কুপিয়ে হত্যা করে। পরে তার স্ত্রী তানিয়া খানম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে থানায় মামলা করে।
Reporter Name 








