ভৈরবে আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফ স্মৃতিস্তম্ভের উদ্বোধন। 

  • Reporter Name
  • Update Time : ০৭:২৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ১৫০ Time View

১৯ জুন, নিজস্ব  প্রতিনিধি। 

ভৈরবে আগরতলা ষড়যন্ত্রের মামলার অন্যতম অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়। আজ শুক্রবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু সড়কের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকায় তার বাসভবনের সামনে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশিদ। উদ্বোধন  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমান্ডার আবদুর রউফ স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক এ, কে মোবারক আলী। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন, আবদুল হাকিম।  বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ডার রউফের কন্যা গীতালী হাসান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, নরসিংদির রায়পুরা ফজলুল হক স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আজিজুর রহমান ভূইঁয়া, পিএসটিসির নির্বাহী পরিচালক ডাঃ নুর মোহাম্মদ এবং তার পরিবারের পক্ষ থেকে তারই চাচাত ভাই ডাঃ আবদুল্লাহ – আল মারুফ। এসময় বক্তারা স্মৃতিস্তম্ভটি নির্মাণের উদ্যেগ গ্রহন করার জন্য ভৈরব পৌরসভার সাবেক মেয়র ইফতেখার হোসেন বেনুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

তার কন্যা গীতালী হাসান স্মৃতিস্তম্ভটি নির্মাণ করে তার বাবার স্মৃতি ধরে রাখার জন্য সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা স্বীকার করেন। 

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, কমান্ডার আবদুর রউফ আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের গৌরব অর্জন করেছেন। তাকে সরকার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বাধীনতা পদকে ভূষিত করেছেন। এই মহান ব্যক্তি ভৈরবের গর্ব হয়ে থাকবে। 

প্রধান অতিথি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশিদ তার বক্তৃতায় বলেন, আমরা ছোটবেলা থেকে কমান্ডার রউফের নাম শুনেছি। তার গৌরব গাঁথা বীরত্ব জাতি স্মরণ রাখবে। আজ তার স্মৃতিস্তম্ভটি আমি উদ্বোধন করতে পেরে নিজকে গৌরবান্তিত  মনে করছি। তিনি বলেন, সবশেষে  তার স্মৃতিকে সকলেই ধরে রাখতে হবে ও নতুন প্রজন্মকে জানাতে হবে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত।

ভৈরবে আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফ স্মৃতিস্তম্ভের উদ্বোধন। 

Update Time : ০৭:২৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬