৩১ মে, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে ক্ষতিগ্রস্থ ৭২৪ জন কৃষককে বিনামূল্যে চাল ও নগদ টাকা বিতরণ করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। আজ রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি শাহিন, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান প্রমূখ। এবার বোরো মৌসুমে অতিবৃষ্টি অনাবৃষ্টিতে যেসব কৃষকের ফসল পানিতে নষ্ট হয়ে গেছে তাদের প্রত্যেককে ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়। উপজেলার ৭ টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্থ কৃষককে বিনামূল্যে এসব বিতরণ করে সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, আমাদের সরকার কৃষিবান্ধব সরকার। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে বিনামূল্যে চাল ও নগদ টাকা দিয়ে সহায়তা করছে।
Reporter Name 









