৩১ মে, নিজস্ব প্রতিনিধি
ভৈরবে আল-ইনসাফ স্পেশালাইজড হসপিটাল উদ্বোধন করলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। আজ রোববার দুপুর ১২ টায় শহরের ভৈরব – কিশোরগঞ্জ সড়কে উপজেলা সংলগ্ন নতুন এই হসপিটালটির উদ্বোধন করা হয়। আধুনিক যন্ত্রপাতি ও দুটি ওটি সুবিধা সম্পন্ন হসপিটালটিতে রোগীদের সেবা নিশ্চিত করা হবে বলে জানান কর্তৃপক্ষ। হসপিটালের ভিতর ও বাহিরে চমৎকার সুন্দর মনোরম পরিবেশে হসপিটালের ভবনটি নির্মাণ করা হয়েছে।
হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ রাশেদ আলম চৌধুরি জানান, আমাদের হসপিটালে লিভার, সিটিস্ক্যান মেশিনসহ আধুনিক যন্ত্রপাতি সবই বিদেশ থেকে আমদানী করেছি। রোগীদেরকে কম খরচে উন্নত চিকিৎসা দেয়ার জন্য আমরা চেষ্টা করব। শহরের মধ্যস্থানে রোগীদের সেবার জন্য হসপিটালটি নির্মাণ করা হয় বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম হসপিটালটি ফিতা কেটে উদ্বোধন করেন। পরে তিনি হসপিটালের আধুনিক যন্ত্রপাতি ও ওটি ঘূরে ঘূরে দেখেন। এসময় তিনি বলেন, রোগীদের সেবা নিশ্চিত করা হলে এবং খরচ কম নিলে হসপিটালটিতে সাধারণ মানুষ চিকিৎসা নিবে। হসপিটালটির ভবন ও পরিচ্ছন্নতার জন্য তিনি প্রশংসা করেন।
Reporter Name 









