ভৈরবে একই পরিবারের ৪ জনসহ ৫ মাদক ব্যবসায়ী মাদকসহ গ্রেফতার। 

  • Reporter Name
  • Update Time : ১২:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ২২৬ Time View

১৫ মে, নিজস্ব  প্রতিনিধি

ভৈরবে চলছে মাদক বিরোধী বিশেষ অভিযান। আজ শুক্রবার বিকেলে পুলিশ শহরের পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে  একই পরিবারের ৪ জনসহ  ৫ মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করে। এরা হলো পঞ্চবটি এলাকার রমজান মিয়ার  তিন মেয়ে বকুল বেগম (৩৮), কাকলী বেগম (৩২), চম্পা বেগম (২৫), রমজান মিয়ার মেয়ে বকুল বেগমের কন্যা বিথী বেগম ও এলাকার  ধনু মিয়া (৪০) । তাদের কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। ভৈরব শহরের পঞ্চবটি এলাকাটি মাদক বেচাকেনার বড় স্থান হিসেবে অভিযোগ আছে। প্রতিদিন এখানে কমপক্ষে শতাধিক স্পটে লাখ লাখ টাকার মাদক কেনাবেচা হয় বলে এলাকাবাসীর অভিযোগ। 

ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, শহরসহ গ্রামের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ। আজ বিকেল সাড়ে ৩ টায় পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে একই পরিবারের ৪ জনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করা হয়। এব্যাপারে থানায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত।

ভৈরবে একই পরিবারের ৪ জনসহ ৫ মাদক ব্যবসায়ী মাদকসহ গ্রেফতার। 

Update Time : ১২:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬