২৪ এর গণআন্দোলনে শ্রমজীবি মানুষরাও অংশ নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ভৈরবে মে দিবসে একথা বলেন  প্রতিমন্ত্রী শরীফুল আলম

  • Reporter Name
  • Update Time : ০২:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১৪৪ Time View

১ মে, নিজস্ব  প্রতিনিধি

২৪ এর গণআন্দোলনে শ্রমজীবি – কর্মজীবি মানুষরাও অংশ নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ছাত্র-জনতার সাথে শ্রমজীবি মানুষ আন্দোলন করেছে এবং বিএনপির নেতাকর্মীরাও আন্দোলনকে এগিয়ে নিতে সহযোগীতা করে। দেশে তীব্র আন্দোলনের কারনে স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়। 

আজ  শুক্রবার  আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে ভৈরবে শ্রমিকদল আয়োজিত নদীবাংলা সেন্টার পয়েন্টে  এক সভায় প্রধান অতিথি হিসেবে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম একথাগুলি বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি শাহিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, শ্রমিক নেতা দুলাল মিয়া, সিয়াম মিয়া, হানিফ মিয়া   প্রমূখ। 

প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম তার বক্তব্যে বলেন, আজ থেকে ১৪০ বছর আগে ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তাদের কর্মঘন্টা ৮ ঘন্টা করার দাবিতে আন্দোলন করলে পুলিশ ২০ জন শ্রমিককে গুলি করে হত্যা করে। সেই থেকে মে দিবসটি সারা পৃথিবীতে পালন হয়। এখনকার শ্রমিকরা সেই ঘটনা অনেকেই জানেনা। তবে এত বছর পরও এদেশে এখনও শ্রমিকদের ন্যায্য মজুরি পায়না, কর্মঘন্টা ঠিক নেই বেসরকারী প্রতিষ্ঠানগুলিতে। তিনি বলেন শ্রমিকরা আছে বলেই দেশ টিকে আছে, তাই বিএনপি সরকার সবসময় শ্রমিকদেরকে মূল্যায়ন করে থাকে। শ্রমিকদের সাথে নিয়েই দেশ গড়তে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে ভোটের রাজনীতি ধ্বংসসহ দুর্নীতি লুটপাট করে বিদেশে লাখ কোটি টাকা পাচার করেছে। দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে। বিএনপির সরকার ক্ষমতায় আসার পর ৭১ এর চেতনায় দেশের  উন্নয়ন করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হওয়ার পর  আমার নির্বাচনী এলাকা ভৈরব- কুলিয়ারচর এর উন্নয়ন করতে ইতিমধ্যই ১৫০০ শত কোটি টাকার বাজেট বরাদ্ধ পেয়েছি। একে একে এলাকার সকল কাজ করা হবে। 

আবহাওয়া খারাপ থাকায় মে দিবসে আজ ভৈরবে  মিছিল করা হয়নি। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত।

২৪ এর গণআন্দোলনে শ্রমজীবি মানুষরাও অংশ নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ভৈরবে মে দিবসে একথা বলেন  প্রতিমন্ত্রী শরীফুল আলম

Update Time : ০২:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬