ভৈরবে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত।

  • Reporter Name
  • Update Time : ১২:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ Time View

৪ সেপ্টেম্বর, নিজস্ব  প্রতিনিধি

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভৈরবে উদ্‌যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে পূজা-অর্চনা, ব্রত উপবাস, 

গীতাযজ্ঞ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরা নগরীতে

 ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। সত্য ও সুন্দর প্রতিষ্ঠা, দুষ্টের দমন, সজ্জনদের রক্ষা এবং মানবকল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তার আবির্ভাব হয়েছিল বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে।

জন্মাষ্টমী উপলক্ষে আজশুক্রবার সকালে 

কিশোরগঞ্জের ভৈরবে

গোপাল জিউর মন্দিরে বিশেষ পূজা অর্চনা 

অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি 

কামনায় আয়োজন করা হয় পবিত্র গীতাযজ্ঞ। এতে বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন।

পরে ভৈরব গোপাল জিউর মন্দিরের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ভৈরব বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় ভক্তদের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

শোভাযাত্রায় অংশ নেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটি, ভৈরব শাখার সভাপতি চন্দন কুমার পাল, ভৈরব গোপাল জিউর মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, পূজা উদ্‌যাপন কমিটির সহসভাপতি অভিজিৎ দাস, গোপাল জিউর মন্দিরের সহসভাপতি ইন্দ্রজিৎ ভদ্র, সত্যজিৎ রায়, সুবল দেবনাথসহ হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভক্তবৃন্দ।

দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে 

ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদ্‌যাপন 

করেন এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভৈরবে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত।

ভৈরবে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত।

Update Time : ১২:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬